ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু

  • আপডেট সময় : ১১:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 347
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উদ্বোধনের নয় মাসের মাথায় নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু করেছে।
শনিবার বিকেলে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্পমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে গ্যাস সংকট নেই এবং কারখানাটি ইতোমধ্যে শতভাগ উৎপাদন করেছে৷ গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেলে একটানা শতভাগ উৎপাদন সম্ভব। এ ছাড়া ভোলা এবং আশুগঞ্জে আরও দু’টি সার কারখানা চালু করার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবেও একটি সার কারখানা চালু করার পরিকল্পনা হচ্ছে৷ দেশে সারের কোনও ঘাটতি হবে না, কৃষকরা পর্যাপ্ত সার পাবেন৷ ঘোড়শাল পলাশ ইউরিয়া সার কারখানা টানা শতভাগ উৎপাদনে থাকতে পারলে সার আমদানি নির্ভরতা অনেকটা কমবে।’
এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, ফার্টিলাইজার প্রকল্পের পরিচালক সাইদুর রহমান, ঘোড়াশাল পৌর মেয়র মুজাহিদুল ইসলাম তুষারসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত বছরের ১২ নভেম্বর সার কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যাস সংকটসহ নানাবিধ কারিগরি জটিলতায় শতভাগ উৎপাদনে যেতে পারেনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানাটি। কর্তৃপক্ষ বলছে, এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত উৎপাদন করা গেছে। বর্তমানে শতভাগ উৎপাদন শুরু হওয়ায় দৈনিক ২ হাজার ৮০০ টন এবং বছরে ১০ লাখ টন সার এ কারখানা থেকে পাওয়া যাবে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ৷

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু

আপডেট সময় : ১১:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪