নরসিংদীর চরাঞ্চলে ২৫০টি ঘর-বাড়ী মেঘনা গর্ভে বিলীন
- আপডেট সময় : ১১:২৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
- / 666
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শুটকিকান্দা গ্রামে মেঘনার কড়াল গ্রাসে গত এক সপ্তাহে ২৫০টি ঘর-বাড়ী নদী গর্ভে বিলিন হয়ে গেছে।
৪ সেপ্টেম্বর সোমবার দুপুর থেকে হঠাৎ করে ভয়াবহ আকারে এ ভাঙ্গণ দেখা দেয় এবং এ ভাঙ্গন শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানা যায়। ভায়াবহ এ নদী ভাঙ্গনের ফলে ভিটে মাটিহীন প্রায় ৫ শত নারী পুরুস ও শিশু খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। অপরদিকে ভাঙ্গন আতঙ্কে নদী তীরবর্তী প্রায় দু’শত মানুষ ঘর-বাড়ী ভেঙ্গে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এলাকার সাধারণ মানুষের মধ্যে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।
এর আগে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর এলাহী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কবির আহমদ, নরসিংদী জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন , তোৗহিদা সরকার রুনা ও আমেরিকা প্রবাসী ফ্লোরিডা আওয়ামীলীগের সভাপতি মো: আইয়ুব খান মন্টু। । তারা ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, গত সোমবার বেলা ১২ টা থেকে ভয়াভহ আকারে নদী ভাঙ্গন দেখা দেয়। এতে রসুলপুর শুটকিকান্দা গ্রামের প্রায় আড়াইশত ঘর বাড়ী সম্পূর্ণ রূপে মেঘনা নদীতে বিলিন হয়ে যায়। নদী ভাঙ্গনের সময় ঘরের চালার নিচে চাপা পড়ে ফজলুল হক (৩৫), করিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য সেন্টু মিয়া (৪৫) ও আফাজ উদ্দিন (৩০) নামে ৩ ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়। আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে,পরে আফাজ উদ্দিন ও ফজলু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নদীতে বাড়ী-ঘর বিলিীন হয়ে যাওয়ায় তমিজ উদ্দিন নামে এক ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অব্যাহত ভাঙ্গনের ফলে আরো ২০০ বাড়ী-ঘর, দোকান-পাট ও মসজিদ হুমকির সম্মুখিন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে দিনযাপন করছে।
























