ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

নর্ড-স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ নিয়ে ন্যাটোকে জরুরি বৈঠকে বসার আহ্বান

  • আপডেট সময় : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নর্ড-স্ট্রিম গ্যাস পাইপলাইনে গত সেপ্টেম্বরের বিস্ফোরণ সম্পর্কে নতুন করে যে তথ্য প্রকাশ পেয়েছে তা নিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার রাতে এ আহ্বান জানিয়ে বলেছেন, একটি পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর অবশ্যই একটি লক্ষ্য থাকবে। সাংবাদিকরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে এ সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন তাতে চূড়ান্ত বাস্তবতা প্রকাশ পেয়েছে।

তিনি প্রশ্ন করেন, তাহলে এখন ন্যাটো শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে না কেন?

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার গ্যাস ইউরোপে রফতানি করতে নর্ড-স্ট্রিম পাইপলাইন ব্যবহার করা হতো। গত সেপ্টেম্বরে ওই পাইপলাইনে বিস্ফোরণের ফলে এটি দিয়ে ইউরোপ গ্যাস রফতানি বন্ধ হয়ে যায়। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো তাৎক্ষণিকভাবে ওই নাশকতামূলক তৎপরতার জন্য মস্কোকে দায়ী করে। কিন্তু বাস্তবে হামলাটি চালিয়েছিল আমেরিকাই।

১৯৭০ সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সিমোর হার্শ সম্প্রতি এক ব্লগ পোস্ট বলেছেন, মার্কিন নৌবাহিনীর ডুবুরিরা প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশে নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো লিখেছেন, গত জুনে বাল্টপস-২২ নামে পরিচালিত বৃহৎ ন্যাটো মহড়ায় মার্কিন নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছিল। ওই মহড়া চলাকালে নৌবাহিনীর সদস্যরা রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরক দ্রব্য স্থাপন করে। মহড়ার তিন মাস পরে তারা নর্ডস্ট্রিমের ৪টি পাইপ-লাইনের ৩টি ধ্বংস করে দেয়।

তবে হোয়াইট হাউজ সিমোর হার্শের বক্তব্য প্রত্যাখ্যান করে দাবি করেছে, এটি ডাহা মিথ্যা এবং সম্পূর্ণ কল্পনাপ্রসূত কথাবার্তা। গত ২৬ সেপ্টেম্বর সুইডেন ও ডেনমার্কের মধ্যবর্তী স্থানে সাগরের তলদেশে বিস্ফোরণটি ঘটেছিল।
সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নর্ড-স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ নিয়ে ন্যাটোকে জরুরি বৈঠকে বসার আহ্বান

আপডেট সময় : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩