ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

নাইজেরিয়ায় গরু চড়ানো নিয়ে সংঘর্ষ, নিহত ২৭

  • আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • / 398
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতেয়াউ রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট সোমবার রাতে বলেছেন, পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে সহিংসতা নিয়ন্ত্রণে এসেছে।

নাইজেরিয়ার মধ্যঞ্চলে গোচারণের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বি বিভিন্ন পক্ষের মধ্যে লড়াই চলছে। এ নিয়ে গত সপ্তাহান্তের সর্বশেষ ব্যাপক সহিংসতায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন বলে ফুলানি রাখালরা ধারণা করছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি প্লাতেয়াউ রাজ্যে সম্প্রতি কমপক্ষে ২৭ জন নিহত হওয়ার খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে এটিকে কতিপয় রাখালের প্রতিশোধমূলক হামলা হিসেবে বর্ণনা করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, এ সহিংসতা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বুহারি তাৎক্ষণিকভাবে এ সহিংসতা বন্ধে সামরিক ও পুলিশ বাহিনীকে নির্দেশ দেন। ভবিষ্যতেও বিভিন্ন প্রতিদ্বন্দ্বি গ্রুপের মধ্যে যাতে এ ধরণের কোনো হামলার ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে তিনি পরিকল্পনা নেয়ারও নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইজেরিয়ায় গরু চড়ানো নিয়ে সংঘর্ষ, নিহত ২৭

আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭