ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে

  • আপডেট সময় : ১২:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। ত্রাণসামগ্রী বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার হৃদয়ে নাটোর’ এর পক্ষ থেকে চাল, চিড়া, গুড়, বিস্কুটসহ দুই লক্ষাধিক টাকার বিভিন্ন ত্রাণসামগ্রী গত শুক্রবার বিমান বাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারযোগে প্যারাসুটের মাধ্যমে ফেনীর প্রত্যন্ত এলাকায় পৌঁছনো হয়েছে বলে জানান সংগঠনের আহ্বায়ক ফারাজী আহম্মদ রফিক বাবন। পরিস্থিতি মোকাবেলায় নাটোরে কনসার্ট ফর ফ্লাডেড বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। গত রাতে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে এ কনসার্ট আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব নাটোর (পুসান)।
পুসান এর সভাপতি মিরন ইসলাম জানান, কনসার্টলব্দ অর্থ বন্যা পুনর্বাসন কার্যক্রমে ব্যবহার করা হবে। খুব শিঘ্র একটি টিম বন্যা দুূর্গত এলাকায় রওনা হয়ে যাবে।
চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সংগৃহীত ত্রাণসামগ্রী নিয়ে বন্যা দুূর্গত এলাকায় গতকাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করছে। সাতশ’ টাকা মূল্যমানের বিভিন্ন খাদ্যসামগ্রী সহযোগে তৈরী ১৬০টি প্যাকেট কুমিল্লার বুড়িচং এবং কুমিল্লা শহর এলাকায় বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের স্বাধীনতা চত্বর, উত্তরা সুপার মার্কেট এবং স্টেশন এলাকায় ত্রাণসামগ্রী সংগ্রহ করছে। চাল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গতকাল এ সংগ্রহ কার্যক্রমে লক্ষাধিক টাকার বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে বলে জানান, সমিতির সভাপতি আলেম চৌধুরী। ইতোমধ্যে দুইটি ত্রাণ বোছাই ট্রাক বন্যা দুর্গত এলাকায় কার্যক্রম পরিচালনা করেছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মুসা আখন্দ।
ঈমান-আক্বিদা সংরক্ষণ পরিষদ নাটোর জেলা কমিটির পক্ষ থেকে আজ দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিষদের সংগঠক জুলফিকুল হায়দার বাবু।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে

আপডেট সময় : ১২:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪