ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

  • আপডেট সময় : ১২:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নাটোরের বড়াইগ্রামে ঘরে আগুন লেগে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন বাবাও।

মঙ্গলবার রাতে উপজেলার খোকসা গ্রামে অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা সোমা আক্তার এবং তার দুই শিশু সন্তান ওমিয়া (১০) এবং ওমর (৫)। অন্যদিকে আহত অলি বখশকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, রাত সাড়ে ৯টার দিকে খোকসা গ্রামের বাসচালক ওলি বখশ তার স্ত্রী সোমা আক্তার, মেয়ে ওমিয়া এবং ছেলে ওমরকে সাথে নিয়ে নিজেদের টিনশেড ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পুরো ঘরে আগুন লেগে যায়। এতে ঘরের ভেতরেই পুড়ে ওই তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় অলিকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

আপডেট সময় : ১২:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩