ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

  • আপডেট সময় : ০৭:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা পৌরসভার আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা ভবনে অভিযান চালিয়ে তিনটি বোমা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাটটি থেকে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট।

এটিইউ বলছে, কক্সবাজার থেকে সোমবার (১ জুলাই) এক নারী জঙ্গিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের এই বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর মঙ্গলবার সকালে চারতলা সৌদি প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন বাড়িটি ঘিরে ফেলা হয়। অভিযানের নেতৃত্বে দিচ্ছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) সানোয়ার হোসেন।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, গত মাসের ৯ জুন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় এটিইউ। নেত্রকোণার ওই ঘটনায় তথ্যের ভিত্তিতে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, নেত্রকোণায় দিনভর অভিযানে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, জঙ্গি প্রশিক্ষণের বই, প্রশিক্ষণের জন্য খেলনা পিস্তল, হাতকড়া, ওয়াকি-টকি, একটি ল্যাপটপ, দুটি দুরবিন, পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন, শরীরচর্চার সরঞ্জাম, বেশকিছু জঙ্গি প্রশিক্ষণের ডিভাইসসহ ৮০ ধরনের মালপত্র জব্দ করে পুলিশ। এ ছাড়া ছয়টি তাজা বোমা উদ্ধার করা হয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

আপডেট সময় : ০৭:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪