ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নারী কর্মকর্তার ফাঁদ, ভল্ট থেকে ৯ মিলিয়ন ডলার নিয়ে চম্পট

  • আপডেট সময় : ১১:৩১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইনেসা ব্র্যান্ডেনবার্গ। প্রায় সাড়ে চার বছর আগে নিজেদের পরিচালনাধীন ব্যাংক থেকে প্রায় ৯ মিলিয়ন মার্কিন হাতিয়ে চম্পট দিয়েছিলেন ওই নারী। এত দিন খোঁজ মিলছিল না রাশিয়ার ওই নারীর। তবে অবশেষে তার খোঁজ মিলেছে। স্পেনেই নাকি গা ঢাকা দিয়েছিলেন তিনি। একেবারে নিখুঁত পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না ইনেসার। ইন্টারপোলের মাধ্যমে তাকে রাশিয়ায় ফেরৎ আনা হয়েছে।

এদিকে তদন্তে নেমে হতবাক রাশিয়ার পুলিশ। কিভাবে ওই বিপুল টাকা সরানো হয়েছিল? সূত্রের খবর, ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা তথা বোর্ডের চেয়ারম্যান গ্রিগোরি রোমানুতা। কার্যত তিনি ছিলেন ওই ব্যাংকের সর্বময় কর্তা। কিন্তু ইনেসার সাথে ছিল তার বিশেষ সম্পর্ক। আর সেই বন্ধুত্বের খাতিরেই রাতারাতি উত্থান ইনেসার। ভল্টের চাবিও নাকি থাকত তার কাছে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন তিনি।

২০১৮ সালের জানুয়ারি মাসে ব্যাংকের ভল্ট থেকে সরিয়ে ফেলেছিলেন প্রায় ৯ মিলিয়ন ডলার (৫৬১ মিলিয়ন রুশ রুবল)। এরপর সেখানে রাখা হয়েছিল থরে থরে মুদিখানার সামগ্রী। এরপর একেবারে পগার পার। এরপর প্রাইভেট জেট ধরে সোজা মস্কোয়। সেখান থেকে জার্মানির বার্লিনে। এরপর স্পেনেই তিনি বছর চারেক ধরে গা ঢাকা দিয়েছিলেন বলে খবর।

কিন্তু এত টাকা কেন ব্যাংকের ভল্টে রাখা হয়েছিল? তদন্তকারীদের দাবি এখানেও মাথা খাটিয়েছিলেন ইনেসা। তিনি ব্যাংককে বুঝিয়েছিলেন সুদ কমে গেলে গ্রাহকরা দলে দলে টাকা তুলতে আসবেন। সেক্ষেত্রে ভল্টেই টাকা রাখা দরকার। সেই টাকা হাতিয়েই চম্পট দিয়েছিলেন ইনেসা।
সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী কর্মকর্তার ফাঁদ, ভল্ট থেকে ৯ মিলিয়ন ডলার নিয়ে চম্পট

আপডেট সময় : ১১:৩১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২