ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে জামালপুর জেলা সমিতির অভিষেক

  • আপডেট সময় : ১২:১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক-এর ২০২৫ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা।

স্থানীয় সময় ২৬ মে, সোমবার সন্ধ্যায় কুইন্স প্যালেস (৩৭-১১, ৫৭ স্ট্রিট, উডসাইড) মিলনায়তনে এ অনবদ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উচ্ছ্বাসে ভরে ওঠে প্রবাসী জামালপুরবাসীর এই মিলনমেলা।

নতুন কমিটির সভাপতি জনাব আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মশিউর রহমান অনুষ্ঠানে আগত সকল অতিথি, পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো আয়োজন জুড়ে ছিলো ভ্রাতৃত্ব, মিলন ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সমন্বয়।

অনুষ্ঠান সফল করতে কাজ করেছেন—মোহাম্মদ আজিজুল হক, প্রধান সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম, সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিনোদন সম্পাদক মোঃ আনিস মিয়া এবং অন্যান্য সহযোগীরা।

অনুষ্ঠানের একপর্যায়ে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন এবং সাংস্কৃতিক পরিবেশনার শেষে ফটোসেশন ও রাতের খাবারের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা জামালপুর জেলা সমিতির ঐক্য ও সাংগঠনিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে জামালপুর জেলা সমিতির অভিষেক

আপডেট সময় : ১২:১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫