ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন

নিউইয়র্কে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রেক্সহ্যামকে ১-০ গোলে হারাল লিভারপুল

  • আপডেট সময় : ১১:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। বুধবার নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অল রেডসরা রেক্সহ্যামকে ১-০ গোলে পরাজিত করে।

ম্যাচের ৭৫তম মিনিটে টিনএজ ফরোয়ার্ড রিও এনগুমোহা পোস্টেও কাছ থেকে বল জালে জড়িয়ে জয়সূচক গোলটি করেন। বিখ্যাত বেসবল ভেন্যু ইয়াঙ্কি স্টেডিয়ামে উপস্থিত ৪২ হাজারেরও বেশি দর্শকের বেশিরভাগই ছিলেন লিভারপুল সমর্থক। এনগুমোহার গোলের পর তাদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মেজর লিগ বেসবলের নিউইয়র্ক ইয়াঙ্কিস এবং মেজর লিগ সকারের নিউইয়র্ক সিটি এফসির হোম ভেন্যু।

এর আগে শনিবার ন্যাশভিলে সান্ডারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে ইরাওলার অধীনে প্রথম জয় পেয়েছিল লিভারপুল। বোর্নমাউথের সাবেক এই কোচ বরখাস্ত হওয়া আর্নে স্লটের স্থলাভিষিক্ত হওয়ার পর সেটিই ছিল তার প্রথম ম্যাচ।

তবে সেই জয়টি ম্লান হয়ে যায় ডিফেন্ডার জো গোমেজের চোটে। গোমেজের পাশাপাশি বুধবারের ম্যাচে অনুপস্থিত ছিলেন নতুন সাইনিং জেরেমি জ্যাকেট এবং বিশ্বকাপে অংশ নেওয়া রায়ান গ্রাভেনবার্খ, ফ্লোরিয়ান রিটজ ও আলেকজান্ডার ইসাক।

ম্যাচের আগে ইরাওলা জানান, নেদারল্যান্ডসের গ্রাভেনবার্খ, জার্মানির রিটজ এবং সুইডেনের ইসাক আগামী রোববার শিকাগোর সোলজার ফিল্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে ফিরতে পারেন।

অন্যদিকে হলিউড তারকা রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলহেনির মালিকানায় সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত উন্নতি করা রেক্সহ্যাম গত মৌসুমের শেষ দিনে দ্বিতীয় সারির চ্যাম্পিয়নশিপের প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

ফিল পারকিনসনের দল ইয়াঙ্কি স্টেডিয়ামে খেলার আগে প্রাক-মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিডস ইউনাইটেডের বিপক্ষে জয় নিশ্চিত করেছিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রেক্সহ্যামকে ১-০ গোলে হারাল লিভারপুল

আপডেট সময় : ১১:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬