ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সংবর্ধনায় ড. জিয়াউদ্দিন হায়দার

  • আপডেট সময় : ০৭:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 371
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে বরিশাল জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ-এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিদ ড. জিয়াউদ্দিন হায়দার-কে সংবর্ধনা জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ডা. আব্দুস সবুর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান রন শাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। তাঁরা প্রবাসীদের ১০% কোটার দাবি, ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে প্রবাসীদের অবদানের স্মরণ এবং দ্রুত নির্বাচন নিয়ে মতামত প্রকাশ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিরাজ স্বাগত বক্তব্যে বলেন, “বরিশালবাসীর পক্ষ থেকে এমন একজন ত্যাগী নেতাকে সম্মান জানানো আমাদের গর্ব।”

সংবর্ধনার জবাবে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনকল্যাণমূলক নানান কর্মসূচি বাস্তবায়ন করবে। গরিবদের জন্য হেলথ কার্ড, রেশন কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, ১ কোটি কর্মসংস্থান, রেমিট্যান্স বৃদ্ধির উদ্যোগসহ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোশাররফ হোসেন সবুজ, সৈয়দ এম রেজা, আতিকুর রহমান, বদিউল আলম, সায়েদুর রহমান, মাহমুদা শিরীন, জসিম উদ্দিন ভিপি, জাকির হাওলাদার, শহিদুল ইসলাম শিকদার, আহবাব চৌধুরী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, আব্দুল বাতেন প্রমুখ।

শেষে ডা. আব্দুস সবুর সকলকে ধন্যবাদ জানিয়ে ডিনারের আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সংবর্ধনায় ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় : ০৭:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫