ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় মেয়রের আশ্বাস

  • আপডেট সময় : ০৬:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। ১৬ ডিসেম্বর বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা সঠিক স্থান নির্ধারণ করুন, আমি সিটি প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব।” মেয়র অ্যাডামস প্রবাসী বাংলাদেশিদের সম্মান জানাতে প্রশাসনে উচ্চপদে একজন বাংলাদেশিকে নিয়োগ দিয়েছেন বলে উল্লেখ করেন।

উডসাইডের তিব্বতিয়ান কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আয়োজনটি বাংলাদেশের সংস্কৃতি ও বিজয় দিবস উদযাপনের মাধ্যমে প্রবাসীদের মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার, এবং কমিউনিটির বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানটি কয়েকটি পর্বে বিভক্ত ছিল। প্রথমে ছিল কুইন্স ও ব্রুকলিন বাংলা স্কুলের শিশুদের পরিবেশনা। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান, যেখানে বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ রব মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি।

নবনির্বাচিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম সভাপতিত্ব করেন। মেয়র অ্যাডামস এবং অন্যান্য অতিথিরা বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন এবং ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় বাংলাদেশি শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত ‘প্রত্যাশা’ স্মরণিকা প্রবাসীদের মাঝে বিতরণ করা হয়।
নিউইয়র্কের এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার পরিচায়ক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় মেয়রের আশ্বাস

আপডেট সময় : ০৬:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪