নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নতুন ট্রাস্টিবোর্ড গঠন, দায়িত্বে ১২ বিশিষ্ট ব্যক্তি
- আপডেট সময় : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 325
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি আনুষ্ঠানিকভাবে নতুন ১২ সদস্যের ট্রাস্টিবোর্ড গঠন করেছে।
২০ এপ্রিল (২০২৫) সংগঠনের কার্যকরী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই ট্রাস্টিবোর্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে, যেখানে সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
নতুন ট্রাস্টিবোর্ডের সদস্যরা হলেন, শাহ নেওয়াজ, কাজী আজম, কাজী আজহারুল হক মিলন, আব্দুর রহিম হাওলাদার, ফখরুল ইসলাম দেলোয়ার, আকতার হোসেন, আতরাউল আলম, জোনায়েদ চৌধুরী, আহসান হাবিব, আজিমুর রহমান বোরহান, ডা. ইনামুল হক এবং নাঈম টুটুল।
উল্লেখ্য, গত বছর সেলিম-আলী প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়ে নেতৃত্বে আসার পর সংগঠনের কাঠামোগত উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই ট্রাস্টিবোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন।
দ্রুত সময়ের মধ্যে বোর্ড সদস্যরা বৈঠকে বসে নিজেদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে জানা গেছে।
বাংলাদেশি বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠন নতুন ট্রাস্টিবোর্ডকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এই বোর্ড আগামীর বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর, স্বচ্ছ এবং প্রবাসী সমাজের কল্যাণে নিবেদিত একটি সংগঠন হিসেবে গড়ে তুলবে। বোর্ড প্রয়োজনে তদন্ত করে কার্যকরী কমিটিকে সঠিক দিকনির্দেশনা দেবে এবং যেকোন জটিলতা নিরসনে ভূমিকা রাখবে।


























