ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি, আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট সময় : ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 424
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কের অন্যতম বৃহৎ বাংলাদেশি সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক তাদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে নানাবিধ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

এ উপলক্ষে গত ৪ মে ২০২৫, রোববার বাংলাদেশ সোসাইটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত মাসিক কার্যনির্বাহী সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য হারুনও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।

বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বছরজুড়ে নানা সাংস্কৃতিক, সামাজিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সদস্য সচিব হয়েছেন সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া এবং প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন কার্যকরী সদস্য হারুনও রশিদ (চেয়ারম্যান)।

সভায় জানানো হয়, শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যাতে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হবে। সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি, আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫