ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে মোমেন

  • আপডেট সময় : ০৫:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতীয় মন্ত্রী টুইটে বলেছেন, ‘৭৭তম জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে সমমনা অংশীদারদের একটি সন্ধ্যার আয়োজন করতে পেরে আনন্দিত।’

তিনি জানান, তারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ এবং ‘আরো কার্যকর’ যৌথ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

নৈশভোজে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, মিসর, সেন্ট লুসিয়া, মালদ্বীপ, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, শ্রীলঙ্কা, মরিশাস, ঘানা, জ্যামাইকা, উগান্ডা এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

তারা জোট নিরপেক্ষ আন্দোলনে অভিন্ন স্বার্থের বিষয় নিয়ে খোলামেলা ও অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে মোমেন

আপডেট সময় : ০৫:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২