ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে মাওলানা মাহবুবুর রহমানকে বিদায় সংবর্ধনা

  • আপডেট সময় : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 384
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২ রা মে ২০২৫, জুমার নামাজ শেষে মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস-এর মসজিদ নামিরায় এক হৃদয়গ্রাহী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় মসজিদের অন্যতম খতিব মাওলানা মাহবুবুর রহমান-এর সম্মানে।

দীর্ঘ কয়েক বছর ধরে প্রতি মাসের প্রথম শুক্রবার তিনি খুতবা প্রদান করে আসছিলেন। তাঁর আরবী, বাংলা এবং ইংরেজির সমন্বয়ে বিষয়ভিত্তিক প্রাঞ্জল ও শিক্ষণীয় খুতবা মুসল্লিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তাঁর তিলাওয়াত, ইমামতি ও খুতবায় ছিল গভীর আন্তরিকতা, আন্তরিকতা এবং ইসলামের প্রতি ভালোবাসার নিদর্শন।

অনুষ্ঠানে মাওলানা মাহবুবুর রহমানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস-এর সম্মানিত সভাপতি জনাব মুমিনুল ইসলাম মজুমদার। উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (MUNA) এলমাস্ট চ্যাপ্টারের প্রেসিডেন্ট নাসির উদ্দিন, জ্যাকসন হাইটস চ্যাপ্টারের প্রেসিডেন্ট মাওলানা ফখরুল ইসলাম মাসুম, মসজিদ নামিরার ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব ক্বাজী শামসুল হক, আসগর আলী, ভূইয়া মিজানুর রহমান, আরাফাত রহমান, আশরাফুল ইসলাম মিলন, শামসুজ্জামান সহ মসজিদের মুসল্লিবৃন্দ।

সকলেই দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা তাঁর এই বান্দার নেক আমল কবুল করেন এবং বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসারে তাঁকে অগ্রণী ভূমিকা পালনের তাওফিক দেন।

অনুষ্ঠানটি ছিল পরিপূর্ণ আবেগঘন ও সম্মাননাপূর্ণ। এটি মাওলানা মাহবুবুর রহমানের প্রতি প্রবাসী মুসল্লিদের ভালোবাসা ও শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে মাওলানা মাহবুবুর রহমানকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫