ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্ক কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদযাপন

  • আপডেট সময় : ১০:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্ক কনস্যুলেটে উদযাপন করা হলো বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫।

১১ এপ্রিল ২০২৫, শুক্রবার আমেরিকার নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল জনাব নাজমুল হুদা সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এই দিনটি বাঙালি জাতির আত্মত্যাগ ও গৌরবের স্মারক।

এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক মোঃ জহিরুল হক বশির। তিনি পবিত্র কোরআন মাজীদ এর সুূরা আর রহমান থেকে কিছু অংশ মিষ্টিসুরে অত্যন্ত সুমধুর করে তিলাওয়াত করেন।

পরবর্তীতে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিশনার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিউইয়র্ক সিটি, মিস্টার এডওয়ার্ড মারমেল ষ্টিন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মীর বাশার, দিলীপ চৌহান, জনাব শাহ নেওয়াজ, মিসেস রানু নেওয়াজ, গিয়াস আহমেদ, আতাউর রহমান সেলিম, কাজী আজম, খলিলুর রহমান, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এডভোকেট রেদোয়ানা রাজ্জাক সেতু এবং বাংলাদেশ থেকে নিযুক্ত কনসাল জেনারেল মান্যবর ইসরাত জাহান।

অনুষ্ঠানে নিউইয়র্কের বিশিষ্ট সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকবৃন্দসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনসাল জেনারেল নাজমুল হুদা, যিনি শিগগিরই আলজেরিয়ায় নতুন দায়িত্ব পালনের জন্য পদোন্নতি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।

এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয় নতুন করে দেশপ্রেমের অনুভব, এবং গর্বিত ইতিহাসকে স্মরণ করে তারা প্রত্যয় ব্যক্ত করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রবাস থেকেও তাদের নিষ্ঠাবান ভূমিকা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্ক কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : ১০:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫