ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো বল করেছে : মাহেদি

  • আপডেট সময় : ০৯:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ দল ভালো বল করেছে বলে মনে করেন টাইগারদের ডান-হাতি অফ-স্পিনার মাহেদি হাসান। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে মাঝের ওভারগুলোতে বাংলাদেশ ভালো বল করায় প্রতিপক্ষ ২০ রান কম করেছে বলে জানান মাহেদি। পাশাপাশি সতীর্থ রিশাদ হোসেনের বোলিং পারফরমেন্সের প্রশংসা করেন মাহেদি।

গত সোমবার চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১১ রানে প্রথম উইকেট পতনের পর নিউজিল্যান্ডের হাল ধরেন দুই ব্যাটার কাটেন ক্লার্ক ও ডেন ক্লিভার। দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৮৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের বড় সংগ্রহের পথ তৈরি করেন তারা।

দশম ওভার থেকে নিউজিল্যান্ডের রানের লাগাম টেনে ধরেন বাংলাদেশের দুই স্পিনার রিশাদ ও মাহেদি। নিজের শেষ ৩ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন রিশাদ। অন্যদিকে নিজের শেষ ২ ওভারে ১১ রানে ১ উইকেট শিকার করেন মাহেদি।

রিশাদ-মাহেদির দুর্দান্ত বোলিং পারফরমেন্সে ২শর কাছেও যেতে পারেনি নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তুলে কিউইরা। নিজেদের বোলিংকে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ স্পিনার মাহেদি।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় মাহেদি বলেন, ‘চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়। এখানে বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকে, কঠিন পরিস্থিতি সামলাতে হয়। প্রথম ম্যাচ দেখলেই বোঝা যায়, আমরা বোলিং ইউনিট হিসেবে কতটা কঠিন সময় পার করেছি। পাশাপাশি নিউজিল্যান্ডও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুরুতে আমাদের কিছুটা লড়াই করতে হয়েছে। তবে ধীরে ধীরে আমরা ম্যাচে ফিরে এসেছি। রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল। শেষ দিকে আমি দুই ওভারে ভালো কামব্যাক করি। মিডল ওভারে এই দুই স্পেলে আমরা খুবই ভালো করেছি। যে কারনে নিউজিল্যান্ড আরও ২০ রান কম করেছে।’

নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন মাহেদি। তিনি বলেন, ‘সব মিলিয়ে উইকেট যদি রিড করা যায়, তাহলে আমি বলব বোলিংয়ের দিক থেকে আমরা নিউজিল্যান্ডের চেয়ে ভালো করেছি। গত এক-দেড় বছরে স্পিনাররা ভালো পারফরমেন্স করেছে। বিদেশের মাটিতেও স্পিনাররা ভালো করেছে। রিশাদ, নাসুম, আমি বা যখনই যেই খেলছে, ভালো করছে। তাই আমার কাছে মনে হয়, স্পিনাররা সবসময় বড় ভূমিকা পালন করে।’

গত ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাহেদি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন তিনি। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল বলে জানান মাহেদি, ‘আমি পাঁচ মাস আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম। তাই প্রথম ম্যাচটা আমার জন্য একটু কঠিন ছিল। যত দ্রুত মানিয়ে নিতে পেরেছি, সেটাই আমার জন্য ভালো হয়েছে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো বল করেছে : মাহেদি

আপডেট সময় : ০৯:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬