ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ‘ঘুষ’ দিলো শিশু

  • আপডেট সময় : ০৬:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ভিক্টোরিয়া নামের ১১ বছরের এক শিশু ড্রাগনদের প্রশিক্ষক হিসেবে কাজ করতে চায় বলে নিউজিল্যান্ড সরকারকে ড্রাগন বিষয়ে গবেষণার অনুরোধ করে একটি চিঠি দিয়েছে। সেই চিঠির সাথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে ‘ঘুষ’ দিয়েছিল শিশুটি, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠির সাথে ঐ শিশু নিউজিল্যান্ডের ৫ ডলারও (৩.২ মার্কিন ডলার বা ২.৫ পাউন্ড) অন্তর্ভূক্ত করেছে – আপাতদৃষ্টিতে সেটিকে ঘুষ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। খবর বিবিসি।

মিজ আরডার্ন তার কার্যালয়ের আনুষ্ঠানিক কাগজে লেখা ফিরতি চিঠিতে ঐ শিশুকে জানান যে তার প্রশাসন ‘এ মুহুর্তে ড্রাগনদের বিষয়ে কোনো গবেষণা চালাচ্ছে না।’

কিন্তু ঐ শিশুর কাছে হাতে লিখে পাঠানো একটি ব্যক্তিগত চিঠিতে তিনি লেখেন: “পুনশ্চঃ আমি তবুও ড্রাগনদের দিকে নজর রাখবো। তারা কি স্যুট পরে?”

প্রধানমন্ত্রীর জবাব আকৃতিতে আসা চিঠিটি সামাজিক মাধ্যমের সাইট রেডিট’এ প্রকাশিত হলে খবরটি আলোচনায় আসে। রেডিট’এর একজন ব্যবহারকারী পোস্ট করে দাবি করেন যে তার ছোট বোন ‘জাসিন্ডাকে ঘুষ দেয়ার’ চেষ্টা করেছিলেন।

রেডিট ব্যবহারকারী অ্যাকাউন্টটি থেকে পোস্ট করা হয় যে তার ছোট বোন ‘সরকারের কাছে জানতে চেয়েছেন যে তারা ড্রাগন সম্পর্কে কী জানে এবং তাদের কাছে কোন ড্রাগন আছে কিনা। থাকলে সে ড্রাগনের প্রশিক্ষক হতে পারে।’

প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবিসিকে নিশ্চিত করা হয় যে ঐ চিঠির জবাব মিজ. আরডার্ন আসলেই দিয়েছিলেন। তার কাছে চিঠি লেখার জন্য ভিক্টোরিয়াকে ধন্যবাদ জানিয়েছিলেন বলে বলা হয়।

চিঠিতে তিনি লেখেন, “যেহেতু আমরা ড্রাগন নিয়ে কোনো গবেষণা করছি না, তাই তোমার ঘুষের টাকাটাও ফেরত পাঠাচ্ছি।”

এর আগেও ছোট শিশুদের চিঠির জবাব দিয়ে চিঠি লিখেছেন মিজ. আরডার্ন। মার্চ মাসে আট বছর বয়সী এক শিশুর চিঠি জবাব দিয়েছিলেন মিজ. আরডার্ন – যেটি পরবর্তীতে টুইটারে প্রকাশিত হলে মানুষের নজরে আসে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ‘ঘুষ’ দিলো শিশু

আপডেট সময় : ০৬:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯