সংবাদ শিরোনাম ::
নিউয়র্কে এনওয়াইসি বিংহামটনের অফিস উদ্বোধন ও সার্টিফিকেট বিতরণ
- আপডেট সময় : ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
- / 140
নিউয়র্ক প্রতিনিধি
নিউয়র্ক ব্রঞ্জ-এর ২১৩৯ কুইম্ভ এভিনিউতে ‘এনওয়াইসি বিংহামটনের’ অফিস উদ্বোধন ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। গত ২১ জুলাই ডাক্তার মুক্তার আহমেদের নিজ বাড়িতে এই অফিস উদ্ভোধন ও সার্টিফিকেট প্রদান করা হয়। এরআগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এনওয়াইসি বিংহামটন করপোরেশনের পরিচালকদের মধ্যে এ সময় ডাক্তার মুক্তার হোসেন, মিন্টু কুমার রায়, সোহেল খান, হাফেজ আলাউদ্দিন, হাফেজ হারুনুর রশীদ, আজিম উদ্দিন, মোহ. আমজাদ হোসেনসহ প্রমুখ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ড. রফিকুল ইসলাম, কন্ঠশিল্পী ড. কামরনুল, ঝুমুর, ব্যবসায়ী আব্দুর রহমান, সাহাব উদ্দিন বিলাশ, লাবণ্য, রাসেল সাদেক, মাননা, দীপক সাহা, আলী আহমেদ সুমন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন জহিরুল হক বশির।
বিডিসংবাদ/আতে


























