ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

নিউ ইয়র্কে এবার প্রকাশ্যে আজানের অনুমতি পেল, মুসলিম কমিউনিটিতে উচ্ছাস

  • আপডেট সময় : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউ ইয়র্ক ডেস্কঃ

‘আল্লাহু আকবর- আল্লাহু আকবর’ এই সুমধুর ধ্বনির মুগ্ধতা এখন ছড়িয়ে পড়বে নিউ ইয়র্কের বাতাসে। চার দেয়ালে ভেতরের আজানের ধ্বনি এখন প্রকাশ্যে আসবে। শনিবার (২৪ আগস্ট) নিউ ইয়র্কের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেয়ার অনুমোদন দেয়। মুসলিম কমিউনিটির আবেদনের প্রেক্ষিতে রাজ্যের এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে এখানে বসবাসরত ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে। তবে নিউ ইয়র্ক রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথায়ও উচ্চ আওয়াজ/ মাইক ব্যবহার করা যাবে না। সেই কারণে ফজর এবং এশা ব্যতীত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না। তবে এই তিন সময়ের আজানেও সাউন্ড লিমিট মানতে হবে। সেই সাথে প্রতিবেশী কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়টিকেও দৃষ্টি রাখতে হবে।

এদিকে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবের জোয়ার বইছে। তারা বলছেন- ইসলাম ধর্মের অন্যতম ফরজ হলো নামাজ। সেই নামাজের আহ্বানে যে সুমধুর আজান দেয়া হয় তা এখন প্রকাশ্যে দেয়া যাবে।

যা খুশির খবর। বায়তুল আমান ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট ভারতীয় মুসলিম সেলিম রেংগেজ বলেন, অনেকদিন থেকেই তারা প্রকাশ্যে আজান দেয়ার অনুমতি নেয়ার চেষ্টা করছেন। অবশেষে আজ সফল হলেন। এই অনুমতি এখানে মুসলিম কমিউনিটির প্রতি অন্য ধর্মের অনুসারীদের জানার সুযোগ হবে। তারা আজানের কারণে যাতে অন্য ধর্মের লোকদের অসুবিধা না হয় সেই বিষয়ে নজর রাখতে সকল মসজিদ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জানান, এই অনুমতি ইসলামকে অন্য ধর্মের লোকদের জানারও সুযোগ করে দিবে। তিনি আজান দেয়ার জন্য সুমধুর কণ্ঠের অধিকারীদের অগ্রাধিকার দেয়ার জন্য মসজিদ কমিটির দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। নিউ ইয়র্কের ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মোহাম্মদ আজির উদ্দিন বলেন, এটা খুবই খুশির সংবাদ। আমেরিকার বুকে আল্লাহু আকবর প্রকাশ্যে বলা স্বপ্ন ছিলো। আজ তা পূরণ হলো। তিনি প্রকাশ্যে আজানের অনুমতি দেয়ার জন্য নিউ ইয়র্কের মেয়রসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

নিউ ইয়র্কে এবার প্রকাশ্যে আজানের অনুমতি পেল, মুসলিম কমিউনিটিতে উচ্ছাস

আপডেট সময় : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩