ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নির্বাপণ হয়েছে : ফায়ার সার্ভিস

  • আপডেট সময় : ০৫:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো: শাহজাহান শিকদার। তিনি জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পরই আজ শনিবার সকাল ৯টার পর রাজধানীর নিউ সুপার মার্কেট পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এখন তদন্তকাজের জন্য আলামত সংগ্রহ করা যাবে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গণি বলেন, সকাল পৌনে ১০টার দিকে নিউ সুপার মার্কেট পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এদিকে নিউ মার্কেট বন্ধ থাকলেও কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও তারা দোকান খুলছেন। কয়েকটি দোকান খুললেও ক্রেতা নেই।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোর্তুজা কবিরের নেতৃত্বে একটি দল নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। কাজ শেষে পৌনে ১১টার দিকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিভিন্ন পোড়া অংশ আলামত হিসেবে সংগ্রহ করেছি। এগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর এই বিষয়ে মতামত দেয়া যাবে।’

গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনা, নৌ, বিমানবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরাও।

একইদিন সকাল সোয়া ১০টার দিকে নিউ মার্কেটের ৪ নম্বর ফটকের সামনে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক মো: মাইন উদ্দিন বলেন, সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণে সময় লাগবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নির্বাপণ হয়েছে : ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৫:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩