ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

নিউ সুপার মার্কেটে আগুন : আশপাশের সড়কে যান চলাচল বন্ধ

  • আপডেট সময় : ০১:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার সকাল ৬টায় নিউ মার্কেট সংলগ্ন তিনতলা এই বিপণি বিতানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা উদ্ধার কাজে নেমেছে।

আগুন লাগার পরপরই নিউ সুপার মার্কেটের সামনের মিরপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ওই সড়কে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অবস্থান নিয়ে আগুন নেভানোর কাজ করছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আগুন নেভানোর কাজটি নির্বিঘ্ন করতে আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, মিরপুর সড়কের মানিক মিয়া এভিনিউ এবং পলাশী মোড় থেকেই গাড়িগুলো ঘুরিয়ে দেয়া হচ্ছে। অর্থাৎ মিরপুর সড়ক হয়ে নিউ মার্কেটের দিকে যেতে দেয়া হচ্ছে না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউ সুপার মার্কেটে আগুন : আশপাশের সড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০১:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩