নিষিদ্ধ যুবলীগের মিছিলে পুলিশি অবহেলার অভিযোগ: ৪ সদস্য ক্লোজড
- আপডেট সময় : ১২:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 1
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতেই ওই পুলিশ সদস্যদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার এএসআই আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং দুই কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম। বুধবার (২৮ অক্টোবর) ভোরে মহাসড়ক এলাকায় এই মিছিলের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলের সময় পুলিশের একটি পিকআপ পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিলকারীরা উত্তেজিত হয়ে পুলিশের গাড়িটিকে থামিয়ে সদস্যদের নিচে না নামার হুমকি দেয়। পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদস্যরা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরবে সেখান থেকে চলে যান।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করে জানান, মিছিলের সময় পুলিশের পিকআপটি কাছাকাছি থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে, এই মিছিলের ঘটনায় জড়িত সন্দেহে বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ এবং সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি কোরবান আলী। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দত্তবাড়ি মহল্লার লিটন শেখ (৪৫), একই মহল্লার ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া এলাকার যুবলীগের কর্মী চান শেখ (৪৫) ও। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দত্তবাড়ি মহল্লার লিটন শেখ (৪৫), একই মহল্লার ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া এলাকার যুবলীগের কর্মী চান শেখ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড। 45, 38, 5, 33.

























