ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নীরব কাশ্মির

  • আপডেট সময় : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

কাশ্মিরের রাজধানী শ্রীনগর যেন এক ভুতুড়ে শহর। হাট-বাজার দোকানপাট বন্ধ। স্কুল কলেজও বন্ধ। সড়কে লোকজনের দেখা নেই। সর্বত্রই শুধু ভারী অস্ত্র হাতে ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনীর টহল। রাস্তায় যানবাহন বলতেও সামরিক যানই সব।

রোববার থেকে কার্যত অচল শ্রীনগর। টেলিযোগাযোগ ও ইন্টারনেট বন্ধ, উপত্যকাজুড়ে বিধিনিষেধ এবং অতিরিক্ত সেনা মোতায়েনে শ্রীনগরে দখলকৃত কোনও শহর বলেই মনে হচ্ছে।

স্থানীয় নাগরিকরা জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। জম্মু-কাশ্মির পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, এটা অপ্রত্যাশিত। এমন পরিস্থিতিতে আমরা কখনও পড়িনি। এই বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। আমরা টিভি থেকে ঘটনা জেনেছি। আপাতত আমরা শুধু নির্দেশ পালন করছি।

বিবিসি জানিয়েছে, কাশ্মিরে এখন টেলিযোগাযোগ ও মিডিয়া ব্ল্যাকআউট চলছে। যার কারণে প্রকৃত চিত্র উঠে আসছে না সংবাদ মাধ্যমেও। ভারত সরকারের সিদ্ধান্তে কাশ্মিরের জনগন যেমন হতাশা তেমনি ক্ষোভে ফুঁসছে তারা। ফলে সেখানে বড় আকারের বিক্ষোভ হতে পরে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদকর্মীদের ওপরও চলছে নানা বিধিনিষেধ। বিবিসির আমির পীরজাদা অনেক কষ্টে লোকজনের সাথে কথা বলতে পেরেছেন। তাদের প্রায় সবার মধ্যেই ক্ষোভ ও ভারত সরকার বিশ্বাসঘাতকতা করেছে এমনটা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীরব কাশ্মির

আপডেট সময় : ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯