ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প

ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে : বাইডেন

  • আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভয়ে ভীত নয়। তিনি হুঁশিয়ার করে বলেন, পশ্চিমা জোট আক্রমণের শিকার হলে নিজেদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি তারা রক্ষা করবে।

হোয়াইট হাউসে শুক্রবার এক মন্তব্যে বাইডেন বলেন, আমেরিকা ও তার মিত্ররা পুতিনকে ভয় পাচ্ছে না। পুতিন আমাদের ভীত করতে পারছে না।

এ সময়ে তিনি টেলিভিশন ক্যামেরার দিকে আঙুল তুলে ইউক্রেনের বাইরে ন্যাটোর কোনো ভূখণ্ডে আক্রমণের বিষয়ে সরাসরি ক্রেমলিন নেতা পুতিনকে সতর্ক করেন।

বাইডেন বলেন, ন্যাটোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় মিত্রদের সাথে নিয়ে আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, ‘মি. পুতিন আমি যা বলছি ভুল বুঝবেন না, আমি বলছি প্রতি ইঞ্চি।’

পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের খেরসন, জাপোরিঝজিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক এই চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্তির ঘোষণা দেয়ার পর বাইডেন এ হুঁশিয়ারি দেন।

এদিকে পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকির প্রেক্ষিতে বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, পরমাণু অস্ত্রের আসন্ন ব্যবহারের কোনো আভাস আমরা বর্তমানে পাচ্ছি না।

তবে তিনি উল্লেখ করেন, রাশিয়ার যেকোনো আগ্রাসন মোকাবেলায় ইউরোপভিত্তিক মার্কিন বাহিনীকে জোরদার করার উদ্যোগ আমেরিকা নিয়েছে।

এদিকে মার্কিন কংগ্রেস শুক্রবার যে জাতীয় ব্যয়বিল অনুমোদন করেছে তাতে ইউক্রেনে সামরিক সহায়তা বাবদ ১২.৩ বিলিয়ন মার্কিন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে : বাইডেন

আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২