ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি

ন্যাটোর প্রতি নতুন হুঁশিয়ারি মস্কোর

  • আপডেট সময় : ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর নতুন করে কোনো সংশ্লিষ্টতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো এর চেয়ে বেশি জড়িয়ে পড়লে যুদ্ধের এতটা বিস্তার ঘটবে যে- সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা দুরুহ হয়ে পড়বে।

গতকাল মঙ্গলবার মস্কোয় বসে রাশিয়ার পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে একথা বলেন শোইগু।

তিনি বলেন, কিয়েভের কাছে পশ্চিমা সমরাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোকে সরাসরি জড়িয়ে ফেলেছে। এ অবস্থা চলতে থাকলে এ যুদ্ধ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা করবে এবং এর ভয়াবহ বিস্তার ঘটবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা ও মিত্র দেশগুলো ইউক্রেন যুদ্ধকে যতটা সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা কিয়েভকে সমরাস্ত্র দেয়ার পাশাপাশি রুশ ভূমি দখল করার জন্য ইউক্রেনকে উস্কানি দিচ্ছে। ন্যাটোকে এ ‘ধ্বংসাত্মক’ তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শোইগু।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ন্যাটোর প্রতি নতুন হুঁশিয়ারি মস্কোর

আপডেট সময় : ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩