ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

ন্যাটো জোটে ইউক্রেনের যোগ দেয়ার প্রতি মাত্র ৯ দেশের সমর্থন

  • আপডেট সময় : ০৯:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের যোগ দেয়ার জন্য ইউক্রেনের প্রতি ৩০ সদস্যের মধ্যে সমর্থন দিয়েছে মাত্র নয়টি রাষ্ট্র।

রোববার চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাটভিয়া, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, লিয়ায়ানয়িা, মন্টেনেগ্রো, রোমানিয়া এবং স্লোভাকিয়া ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে।

দেশগুলো বলেছে, ‘২০০৮ সালে বুখারেস্টে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে সদস্যপদ দেয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছিল তার প্রতি আমরা দৃঢ় সমর্থন জানাই।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য তার দেশের তরফে আবেদনের পরিকল্পনা ঘোষণার দু’দিন পর এসব সদস্য সমর্থন জানিয়ে বক্তব্য দিলো।

২০০৮ সালের বুখারেস্ট সম্মেলনে ইউক্রেন এবং জর্জিয়াকে সদস্য হিসেবে যুক্ত করার বিষয়ে তাদের আকাঙ্ক্ষাকে স্বাগত জানানো হয়েছিল তবে এই দুটি দেশের যোগ দেয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোন সময়সীমা ঘোষণা করেনি ন্যাটো জোট।

এদিকে, সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে জেলেনস্কির বক্তব্যের ওপর মন্তব্য করতে গিয়ে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, যেকোনো সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নিতে হবে। তিনি বলেন, ‘ন্যাটো ওপেন ডোর পলিসি অনুসরণ করে। এ মুহূর্তে ন্যাটোর কাছে অগ্রাধিকার পাচ্ছে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিকভাবে সহায়তা করা। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে এ মুহূর্তে এর দুটি হচ্ছে বড় জবাব।’

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ন্যাটো জোটে ইউক্রেনের যোগ দেয়ার প্রতি মাত্র ৯ দেশের সমর্থন

আপডেট সময় : ০৯:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২