ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ন্যাশনাল স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়

  • আপডেট সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 39
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের জেলা পর্যায়ের খেলায় বড় জয় পেয়েছে ফরিদপুর জিলা স্কুল।

আজ ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরিদপুর জিলা স্কুল ৩১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল উলুম দাখিল মাদ্রাসাকে।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫ দশমিক ৪ ওভারে ৪৫৯ রানে অলআউট হয় ফরিদপুর জিলা স্কুল। দলের পক্ষে শান্ত ১১৬ বলে ২০৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া, আহনাফ ৬৪ বলে ৯৪ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে আজিজুল উলুম দাখিল মাদ্রাসা ৩০ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আব্দুল্লাহ ৮০ বলে ৩৮ রান এবং আখিরুল ১৬ বলে ১৮ রান করেন।

বল হাতে ফরিদপুর জিলা স্কুলের নিলয় ৫৭ রানে এবং আনাস ২৩ রানে ৪টি করে উইকেট নেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ন্যাশনাল স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়

আপডেট সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬