ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নড়াইলে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ

  • আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নড়াইলের কালিয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষাকেন্দ্রের সচিব দীপ্তি রানী বৈরাগী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া একই উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র পাওয়া যায়। তবে এই তিন কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে ওই প্রশ্ন বিতরণ করা হয়নি বলে দাবি করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ।

প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব দীপ্তি রানী বৈরাগী প্রথম আলোকে বলেন, আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। বহুনির্বাচনী প্রশ্নের একটি প্যাকেটের ওপরে বাংলা প্রথম পত্রের কোড থাকলেও ভেতরে বাংলা দ্বিতীয় পত্রের ১০০টি প্রশ্ন ছিল। পরীক্ষা কেন্দ্রের মোট ৯টি কক্ষের মধ্যে তিনটি কক্ষের পরীক্ষার্থীদের মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হয়। পরে প্রথম পত্রের প্রশ্ন দিয়ে যথাযথভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব অমলেন্দু হিরা দাবি করেন, তাঁর কেন্দ্রে আসা প্রশ্নপত্রের একটি প্যাকেটে বাংলা প্রথমপত্রের এমসিকিউ প্রশ্নপত্রের বদলে দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ছিল। প্যাকেট খুলে ভুলের বিষয়টি দেখা যায়। তবে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের আগেই বিষয়টি নজরে এসেছিল। তাই সঠিক প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ

আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২