ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পদত্যাগ করতে যাচ্ছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ০২:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রাখট পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু কাজের জন্যে সমালোচিত হওয়ার প্রেক্ষিতে তিনি তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দেশটির গুরুত্বপূর্ণ কিছু জাতীয় সংবাদ মাধ্যম শুক্রবার সংবাদটি প্রচার করে।

কোনো সূত্রের উদ্ধৃতি না দিয়ে ‘বিল্ড ডেইলি’ বলেছে, ল্যামব্রাখট নিজ থেকেই পদত্যাগের কথা বলেছেন। পদত্যাগের বিষয়টি চ্যান্সেলরের পক্ষ থেকে আসেনি।

পৃথকভাবে ‘সুডয়েচা ডেইলি’র খবরে বলা হয়েছে, চ্যান্সেলর ওলাফ শলৎস -এর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে আসা মন্ত্রী ল্যামব্রাখট আগামী সপ্তাহের দিকে পদত্যাগ করতে যাচ্ছেন।

এদিকে আরেকটু আগ বাড়িয়ে ‘নিউজ চ্যানেল এনটিভি’ জানিয়েছে, ৫৭ বছর বয়সী ল্যামব্রাখটের স্থলাভিষিক্তের জন্যে এসপিডিতে লোক খোঁজা হচ্ছে।

তবে বার্তা সংস্থা এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের গুজব নিয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে এর আগে নিউজ মিডিয়া গ্রুপ ‘আরএনডি’র খবরে বলা হয়েছিল, ল্যামব্রাখট বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে বৈঠক করতে যাচ্ছেন।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

উল্লেখ্য, সাম্প্রতিক কিছু কাজের জন্যে ল্যামব্রাখট তীব্রভাবে সমালোচিত হয়ে আসছেন। এ প্রেক্ষিতে সম্প্রতি এক জরিপে ৭৭ শতাংশ জার্মান তার পদত্যাগের পক্ষে মতো দিয়েছে। কেবলমাত্র ১৩ শতাংশ তাকে তার পদে বহাল রাখার পক্ষে মত দিয়েছে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদত্যাগ করতে যাচ্ছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০২:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩