ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পদত্যাগ করলেন গ্রাভিনা

  • আপডেট সময় : ১০:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 36
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

টানা তৃতীয়বার ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি থেকে পদত্যাগ করেছেন গ্যাব্রিয়েল গ্রাভিনা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আজ রোমে এফআইজিসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর দেশের শীর্ষ ফুটবল ফেডারেশনের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান ৭২ বছর বয়সি গ্রাভিনা।

এক বিবৃতিতে এফআইজিসি জানিয়েছে, আগামী ২২ জুন নতুন সভাপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন জিওভান্নি মালাগো। দীর্ঘ দিন ইতালি অলিম্পিক কমিটির প্রধান এবং মিলান-কর্টিনা শীতকালীন অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি ছিলেন মালাগো।

গত মঙ্গলবার বিশ্বকাপের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টি শুটে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ হারায় ইতালি। ফলে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে দেখা যাবে না আজ্জুরিদের।

এর আগে ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপেও খেলতে পারেনি ইতালি। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে খেলেছিল তারা।

২০১৮ সালে এফআইজিসির সভাপতি হন গ্রাভিনা। কার্লো তাভেচ্চিওর স্থলাভিষিক্ত হয়েছিলেন গ্রাভিনা। তাভেচ্চিও সভাপতি থাকাকালীন ২০১৮ সালের বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ইতালি। ঐ সময় সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন তাভেচ্চিও।

গ্রাভিনার পদত্যাগে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন ইতালির কোচ জেনারো গাত্তুসো। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী কোচ গাত্তুসোকে তার বর্তমান চুক্তির মেয়াদের পরেও থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন গ্রাভিনা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদত্যাগ করলেন গ্রাভিনা

আপডেট সময় : ১০:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬