ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

  • আপডেট সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। গত কয়েকদিনে ক্রীড়াঙ্গনের বড় খবর, পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে আজ বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

আজ বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি। সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দেন পাপন। সূত্র বলছে, বিসিবি সভাপতির পদত্যাগ ইস্যুতেই এই বৈঠক ডাকা হয়।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিগত সরকারে ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন। কারো কারো মতে তিনি দেশের বাইরে। এরমধ্যে স্থবিরতা নেমে আসে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নিয়েছে আইসিসি।

২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন নাজমুল হাসান পাপন। এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে ২০১২ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন। সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

আপডেট সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪