ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

পন্যবাহী যানজটের কবলে শিমুলিয়া ঘাট

  • আপডেট সময় : ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 529
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পণ্যবাহী যানজটের কবলে পরে দুর্ভোগে পড়েছেন নৌরুটের যাত্রীরা। বুধবার সকালে থেকে ঘাট এলাকায় পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যবাহি যানবাহনগুলো পৌছাতে না পারায় বিপাকে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি বাড়তে শুরু করেছে।

বিআইডব্লিউটিসি এর ব্যবস্থাপক(বাণিজ্য) আব্দুল আলিম জনান, ইতিমধ্যে ঈদকে সামনে রেখে নতুন দুইটি ফেরিসহ ১৯টি ফেরি চলাচল করছে। আগে আড়াই ঘণ্টা সময় লাগলেও এখন এক থেকে দেড় ঘণ্টা পারাপারে সময় নিচ্ছে। ৫ শতাধিক যানবাহন ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীদের যানবাহনগুলোকে আগে প্রাধান্য দেওয়া হচ্ছে। যার কারনে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, বুধবার দুপুর ১টার দিকে শিমুলিয়া ঘাট এলাকায় জেলা পুলিশের উদ্যোগে শিমুলিয়া ঘাট এবং ঢাকা মাওয়া সড়কে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত করতে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে ৫০০ পুলিশ সদস্য মতায়েন থাকবে। এছাড়া ঘাট এলাকায় সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার বাসানো হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্য, স্কাউট অবস্থান করবে। সিবোর্ট, লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত না করে সেদিকে লক্ষ রাখা হয়েছে।
জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, ঈদের ৩দিন আগে থেকে ঘাট এলাকায় ম্যাজিস্টেট থাকবে। ঘাট এলাকায় কোন প্রকার অনিয়ম ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পন্যবাহী যানজটের কবলে শিমুলিয়া ঘাট

আপডেট সময় : ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭