ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শন স্থগিত করল রাশিয়া

  • আপডেট সময় : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শনের সুযোগ সাময়িকভাবে স্থগিত করেছে মস্কো। এ বিষয়ে গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শন স্থগিত করার বিষয়টি ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে।

আমেরিকা ও রাশিয়ার মধ্যকার স্টার্ট চুক্তির আওতায় দুই দেশ পরস্পরের পরমাণু সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন মার্কিন পরমাণু সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারছে না। সে ক্ষেত্রে পরিদর্শনের একতরফা সুযোগ নিচ্ছে আমেরিকা। এ দিকটি বিবেচনা করে মস্কো নিজের পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শনের সুযোগ স্থগিত করল। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে জানানো হয়েছে।

মস্কো বলেছে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার ওই চুক্তি কার্যকর করা হবে।

রাশিয়ার সাথে সংঘাত শুরুর পর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এর আওতায় রুশ কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা প্রাপ্তির সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং রাশিয়ার বিমান আমেরিকায় এবং ইউরোপীয় ইউনিয়নের আকাশে নিষিদ্ধ করা হয়েছে। সে কারণে রুশ কর্মকর্তারা মার্কিন সামরিক পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারেন না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ফেডারেশন এখন বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে, বর্তমান বাস্তবতায় কোনোভাবেই মার্কিন পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ নেই। সেক্ষেত্রে আমেরিকা একতরফা সুযোগ গ্রহণ করতে পারে না।

এর আগে বিষয়টি রাশিয়া কয়েকটি দেশের মাধ্যমে আমেরিকার কাছে উত্থাপন করেছে কিন্তু এ বিষয়ে কোনো জবাব পায়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শন স্থগিত করল রাশিয়া

আপডেট সময় : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২