ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর চাপ তৈরি করছে

  • আপডেট সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় তাদের ক্ষতি প্রতিদিনই বাড়ছে। যার ফলে ইউক্রেনের সাথে চলমান যুদ্ধ এগিয়ে নিতে মস্কোর জন্য তার অস্ত্রশস্ত্র পুনরায় সংগ্রহ করা আরো কঠিন হয়ে পড়েছে।

অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আরোপিত বাণিজ্য নিয়ন্ত্রণগুলোর পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে যাওয়া অস্ত্র সমুহ ঠিক করতে বা আরো অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করতে পারবে না। ইউক্রেনের অগ্রগতির মুখে মস্কোর বাহিনী পশ্চাদপসরণ করার কারণে রাশিয়া অনেক অস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে আসে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক সিএনএন-এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে বলেন, প্রতিদিনই ক্ষতির পরিমাণ বাড়ছে। রাশিয়ার ওপর বোঝা দিন দিন বেড়েই চলেছে।

তিনি আরো বলেন, পশ্চিমা মিত্ররা রাশিয়ার অর্থনীতি ও তার যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার জন্য নিষেধাজ্ঞাগুলো আরো কঠোর করার বিভিন্ন উপায়ের দিকে ‘ক্রমাগত নজর দিচ্ছে’।

রাশিয়া ইউক্রেনীয় জনগণের মনোবলকে দুর্বল করার জন্য ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহকে লক্ষ্য করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিমান হামলা চালিয়েছে অভিযোগ করে, অ্যান্টনি ব্লিংকেন বলেন, তারা ‘শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। এটা সত্যিই বর্বরোচিত।’

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এই যুদ্ধের প্রতি রাশিয়ার জনগনের সমর্থন কমে যাচ্ছে ।

এদিকে, রাশিয়ার জ্বালানি প্রধান, উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক রোববার বলেছেন, পশিমাদের বেধে দেয়া মূল্যে মস্কো কোনো তেল বিক্রি করবে না। প্রয়োজনে উৎপাদন কমানো হবে।

নোভাক শুক্রবার সাতটি নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ এবং অস্ট্রেলিয়া দ্বারা আরোপিত ব্যারেল প্রতি ৬০ ডলার মূল্য নির্ধারণকে বিশ্ব শক্তি বাণিজ্যে একটি গুরুতর হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর চাপ তৈরি করছে

আপডেট সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২