ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

পাঁচ রুটে বিমানের ফ্লাইট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

  • আপডেট সময় : ০৮:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক পাঁচ রুটে বিমানের ফ্লাইট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা মাহামারীর কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিমান সূত্র থেকে জানানো হয়েছে, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মদিনা ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হল। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করে বিমান। সর্বশেষ বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়াল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

চীনের উহান থেকে উৎপত্তি প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী আকার ধারণ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও কয়েকটি রুট ছাড়া আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চালানো বন্ধ করে দেয়। পরে ধীরে ধীরে করোনার প্রকোপ কমতে থাকায় কিছু কিছু দেশের সাথে ফ্লাইট চালানো শুরু করে বিমান। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মদিনা ও কুয়েত রুটে এখনো ফ্লাইট চালু করেনি বিমান।

এদিকে প্রথম ধাপ শেষ হয়ে এবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশও করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। তাই পরিস্থিতি বিবেচনায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই পাঁচ রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা আরো বাড়িয়েছে বিমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ রুটে বিমানের ফ্লাইট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

আপডেট সময় : ০৮:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০