ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পাকিস্তানিদের মতো একই কায়দায় হামলা চালিয়েছে ছাত্রলীগ: ফখরুল

  • আপডেট সময় : ০৬:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক আন্দোলন দমন করতে ছাত্রলীগ পাকিস্তানিদের মতো একই কায়দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার গত একদিনে যা ঘটিয়েছে, তা দেশের ইতিহাসের জঘন্যতম ঘটনা। হাসপাতালেও আহতদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

তিনি বলেন, ন্যায্য দাবি আদায় করতে নেমে শিক্ষার্থী যে হামলার শিকার হয়েছে, তাতেই উপলব্ধি করা যায় এই সরকার কতটা ভয়াবহ।

শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা আজ ভয়াবহ। এখানে কোনো বিচার নেই। এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। অধিকার আদায়ে দেশের মানুষকে জেগে উঠতে হবে এখনই।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানিদের মতো একই কায়দায় হামলা চালিয়েছে ছাত্রলীগ: ফখরুল

আপডেট সময় : ০৬:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪