ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পাকিস্তানে কয়লাখনি ভয়াবহ ধস, নিহত ১৮

  • আপডেট সময় : ০৮:১৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে শনিবার দুটি কয়লা খনি ধসে অন্তত ১৮ জন নিহত ও আরো ১৩ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।

বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে মারওয়া এলাকার পীর ইসমাইলের একটি কয়লাখনিতে প্রথম দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া’র।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এর উদ্ধারকারী ও বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে ১৬ জন শ্রমিকের লাশ উদ্ধার করেছে।

কর্মকর্তারা বলেন, খনির ভিতরে আরো অন্তত ৫ জন আটকা পড়ে আছে, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে কোয়েটার কাছে মারগিত এলাকায় গ্যাস বিস্ফোরণে একটি কয়লা খনি ধসে দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মারগিত হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের কর্মকর্তারা বলেন, আহতদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। অবস্থার অবনতি ঘটায় চার জনকে কোয়েটার সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অধিকাংশ শ্রমিকের বাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার একটি গ্রামে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানে কয়লাখনি ভয়াবহ ধস, নিহত ১৮

আপডেট সময় : ০৮:১৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮