ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্সেনাল বিশ্বের সেরা ক্লাব হতে পারে : আর্তেতা সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী ‘পাগলা’ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মার্কিন শুল্ক ঠেকাতে ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান সরকার জ্বালানি বিল বাড়ায় জুলাইয়ে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ২.৯ শতাংশ সুইস আল্পসে ৩৪ বছর আগে নিখোঁজ দুই বেলজিয়ান পর্বতারোহীর মরদেহ উদ্ধার বসতবাড়ি অবরুদ্ধ করে রাখায় মার্কিন পতাকা ওড়ালেন ফিলিস্তিনি-আমেরিকান

‘পাগলা’ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩

  • আপডেট সময় : ০৫:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা এলাকায় একই দিনে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে পৌরসভার ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কুকুরটির আক্রমণে তারা আহত হন। আহতদের মধ্যে অন্তত ৪ জন শিশু রয়েছে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।

আহতদের মধ্যে রয়েছেন- ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮) ও আবজাল (৩১)। এরা সবাই পৌর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় একটি কুকুর ঘুরছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে কুকুরটি বেপরোয়া হয়ে ওঠে। পথচারী, দোকানদার, স্কুলশিক্ষার্থীসহ যাকেই সামনে পাচ্ছে, তাকেই তাড়া করে কামড়াচ্ছে। এমনকি রাস্তার পাশের ভবঘুরে ব্যক্তি ও দোকানের ভেতরে থাকা লোকজনও রক্ষা পাচ্ছে না।

কুকুরটির তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না, সাধারণ মানুষও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম সিদ্দিক বলেন, কুকুরের কামড়ে আহত অন্তত ১০ জনকে আমাদের হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিষেধক (ভ্যাকসিন) মজুত রয়েছে।

এদিকে, কুকুরটিকে চিহ্নিত করে দ্রুত নিয়ন্ত্রণের বিষয়ে ডামুড্যা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দীন আইয়ুবির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘পাগলা’ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩

আপডেট সময় : ০৫:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬