ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

পানি নিষ্কাশন ও ঝড়ে ভেঙে পড়া গাছপালা অপসারণে কাজ করছে ডিএনসিসি

  • আপডেট সময় : ০৭:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / 182
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘূর্ণিঝড় সিত্রাং- এর প্রভাবে অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মধ্যরাত থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

ইতোমধ্যে প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়াও ঝড়ে উপড়ে পড়া ছোট বড় প্রায় দুই শতাধিক গাছপালা ভোরের মধ্যেই অপসারণ করা হয়েছে। ফলে সকাল থেকে যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ দুপুর পর্যন্ত অবশিষ্ট জলাবদ্ধতা দূর করতে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে। ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্যবিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলি গভীর রাত থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এছাড়া কুইক রেসপন্স টিমের মাধ্যমে যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে সেই সব অঞ্চলের পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমান বেড়ে যাওয়ায় এবং নিরবিচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানি নিষ্কাশন ও ঝড়ে ভেঙে পড়া গাছপালা অপসারণে কাজ করছে ডিএনসিসি

আপডেট সময় : ০৭:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২