ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানের ঝুড়িতে ইয়াবার বড় চালান, চট্টগ্রামে আটক ১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই, স্থগিত হাইকোর্টের আদেশ ইউপি নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে ইসি যুক্তরাষ্ট্রের শিকাগোয় বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ ইরানে দ্রুত হামলার জন্য ট্রাম্পের ওপর নেতানিয়াহুর চাপ জীবাশ্ম জ্বালানি নিয়ে সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ জলবায়ু সম্মেলন বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জাতীয় ঐক্যের লক্ষ্যে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয়ের বদলে নগর কৃষি গবেষণা কেন্দ্রের দাবি যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের সঙ্গে অর্থনৈতিক অস্থিরতার যোগসূত্র টানলেন ট্রাম্প

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই, স্থগিত হাইকোর্টের আদেশ

  • আপডেট সময় : ০১:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনগত বাধা নেই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আগের আদেশটি স্থগিত করেছেন। এর ফলে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর কোনো বাধা থাকল না।

এর আগে গত ১৮ নভেম্বর একটি রিট আবেদনের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। আদালত একই সঙ্গে এ বিষয়ে একটি রুলও জারি করেছিলেন। ওই আদেশের অংশ হিসেবে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী যোগ্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

হাইকোর্টের ওই আদেশ স্থগিতের আবেদন জানিয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। বৃহস্পতিবার চেম্বার আদালতে প্রাথমিক শুনানি শেষে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। পরবর্তীতে শুনানি শেষে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করা হয়। এই রিট আবেদনের নেপথ্যে ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা দেওয়ার বিষয়টি।

রিট আবেদনে উল্লেখ করা হয়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন এবং তাদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর এই সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে তাদের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। এতে শিক্ষার্থীরা সমান সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করা হয়।

আবেদনকারীদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জানুয়ারি মাস থেকে ভর্তি পরীক্ষা শুরুর অনুরোধ জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা যথাযথভাবে বিবেচনায় নেয়নি। সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর সব যোগ্য শিক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ পান, তা নিশ্চিত করতেই এই রিট দায়ের করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই, স্থগিত হাইকোর্টের আদেশ

আপডেট সময় : ০১:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬