ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পাল্টা ব্যবস্থা নেবে ইউরোপ; গ্যাস নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি

  • আপডেট সময় : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র অর্থনীতি বিষয়ক কমিটির সদস্য পাওলো জানতিলানি বলেছেন, রাশিয়া যদি বাল্টিক সাগরে তার মূল পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আবার শুরু না করে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে ইইউ।

তিনি ইউরোপে গ্যাস রফতানি চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ইউরোপ ভয় পায় না।

তিনি পাল্টা ব্যবস্থা নেয়ার কথা বললেও ইউরোপ ঠিক কী ব্যবস্থা নেবে তা জানাতে পারেননি। আসন্ন শীতকে সামনে রেখে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম সম্প্রতি ইউরোপে গ্যাস রফতানি বন্ধ করে দিয়েছে। রাশিয়া বলেছে, নর্ড স্ট্রিম-১ পাইপ লাইনের টারবাইনে সমস্যা দেখা দেয়ায় ওই পাইপলাইন দিয়ে গ্যাস পাঠানো যাচ্ছে না। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে ওই টারবাইন কানাডা থেকে আনা যাচ্ছে না বলেও দাবি করেছে মস্কো।

গ্যাসপ্রম আরো বলেছে, নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপ লাইনে ছিদ্র ধরা পড়েছে এবং তা মেরামত না করা পর্যন্ত ইউরোপে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না।

রাশিয়ার বক্তব্য অনুযায়ী, নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে পারে। গত তিন দিনেরও বেশি সময় ধরে পাইপলাইনটি বন্ধ রয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস সরাসরি জার্মানিতে প্রবেশ করে এবং এরপর ইউরোপের আরো কয়েকটি দেশে সরবরাহ করা হয়।

রাশিয়া এই পাইপলাইনে মেরামত কাজ করতে হবে বলে যে দাবি করেছে ইইউ তা প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে গ্যাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মস্কো। ইউরোপ যাতে এ যুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করে দেয় সেজন্য রাশিয়া একটি অজুহাত দাঁড় করিয়ে ইউরোপে গ্যাস রফতানি বন্ধ করে দিয়েছে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাল্টা ব্যবস্থা নেবে ইউরোপ; গ্যাস নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২