ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পিএসএল’এ পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল

  • আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 66
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিসিএল) ১১তম আসরে পঞ্চম বাংলাদেশি হিসেবে পেসার শরিফুল ইসলাম ডাক পেয়েছেন। নিলামে ডাক না পেলেও সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এই দলে রয়েছেন বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানা। এছাড়া সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। নিলামে দল পেয়েছেন রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজে, আর ইমন খেলবেন লাহোরে।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে এবারের পিসিএল অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চইজির পক্ষ থেকে শরিফুলকে দলে নেবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২৪ বছর বয়সী শরিফুলের জন্য এটিই হতে যাচ্ছে পিএসএলের প্রথম অভিজ্ঞতা। শরিফুলকে স্বাগত জানিয়ে পেশোয়ার তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘ইয়েলো স্টর্ম (পেশোয়ারের ডাক নাম) আরও শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম প্রস্তুত, হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে।’

২০২১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর শরিফুল বিভিন্ন ফর্মেটে বাংলাদেশকে সফলভাবে প্রতিনিধিত্ব করেছেন। ক্যারিয়ারে তিনি ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে ও ৫৯টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

টি২০ ক্রিকেটে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৫৬ ম্যাচে তিনি ২২.৩৭ গড় ও ৮.২২ ইকনোমি রেটে ১৯৫ উইকেট দখল করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)’র ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষ ১০জনের তালিকায় শরিফুল রয়েছেন।

গত জানুয়ারিতে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। চট্টগ্রাম রয়্যালসের হয়ে শরিফুল মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে নিয়েছিলেন ২৬টি উইকেট, যা টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিএসএল’এ পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল

আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬