ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পুতিনকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে : ইউক্রেন

  • আপডেট সময় : ০৪:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ আগ্রাসনের ছয় মাসের মাথায় ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার শীর্ষ কমান্ডারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা করছেন।

খবর এএফপি’র।

রাশিয়ার বিরুদ্ধে ‘আগ্রাসনমূলক অপরাধ’ তদন্তে আন্তর্জাতিক আদালতে বিশেষ ট্রাইব্যুনালে যাওয়ার পরিকল্পনার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্টসিয়াল প্রশাসনের উপ-প্রধান আন্দ্রিল স্মিরনভ অগ্রণী ভূমিকা পালন করছেন এবং নথিপত্র প্রস্তুত করছেন।

আগ্রাসনমূলক অপরাধের ব্যাখ্যায় ২০১০ সালে গ্রহণ করা রোম আইনের কথা বলা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ও টোকিও বিচারের ক্ষেত্রে ব্যবহৃত ‘শান্তি বিরোধী অপরাধের’ ধারণার কথাও উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতা ও গণহত্যা বিরোধী বিভিন্ন অপরাধ তদন্ত শুরু করেছে। তারা গত ২০ বছর ধরে বিশ্বের গুরুতর বিভিন্ন অপরাধের বিচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আদালত ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য রাশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

কিন্তু এ আদালত আগ্রাসনের অভিযোগের বিষয়টি দেখতে পারছে না কারণ ইউক্রেন বা রাশিয়া কোনো দেশই রোম আইন অনুমোদন দেয়নি।

স্মিরনভ এএফপি’কে বলেন, ‘কেবলমাত্র ইউক্রেন যুদ্ধ যারা শুরু করেছে সেসব অপরাধীদের দ্রুত আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ রয়েছে’ এই আদালতের।

ইউক্রেন জানে যে এমন অভিযোগ উপস্থাপিত হবে না। তবে এই আদালত ‘এসব লোককে অপরাধী হিসেবে আখ্যায়িত করার ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করবে।’

ইউক্রেন প্রসিকিউটররা এ আগ্রাসনে জড়িত থাকা সন্দেহে এখন পর্যন্ত প্রায় ছয় শ’ জনকে শনাক্ত করেছেন। এদের মধ্যে সিনিয়র সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও ভাষ্যকাররা রয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুতিনকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে : ইউক্রেন

আপডেট সময় : ০৪:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২