ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

পুতিনকে হত্যাচেষ্টার খবর মিথ্যা : রাশিয়া

  • আপডেট সময় : ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গুপ্তহত্যার চেষ্টার খবর ভিত্তিহীন। সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এটাকে অসত্য খবর বলে মন্তব্য করেন।

স্পেনভিত্তিক ইউরো উইকলি নিউজ নামের একটি সংবাদমাধ্যম গতকাল বৃহস্পতিবার জানায়, রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গুপ্তহত্যার চেষ্টা হয়েছে। বুধবার জেনারেল জিভিআর নামের একটি টেলিগ্রাম চ্যানেলে এই খবর ছড়িয়ে পড়ে।

তবে কবে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে, তা জানানো হয়নি। গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পরে পুতিন অসুস্থ এবং তার জীবন হুমকির মুখে- এমন গুজব একাধিকবার ছড়িয়েছে।

ইউরো উইকলি বলেছে, যেখান থেকে পুতিনকে হত্যাচেষ্টার খবর ছড়িয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের তথ্যানুযায়ী, পুতিন যে লিমোজিন গাড়িতে চলাফেরা করেন, সেই গাড়ির সামনের বাঁ দিকের চাকায় জোরে আঘাত করা হয়েছিল। এতে গাড়িটি থেকে ধোঁয়া উড়তে থাকে। তবে সাথে সাথেই গাড়ি নিরাপদ স্থানে নেয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুতিনকে হত্যাচেষ্টার খবর মিথ্যা : রাশিয়া

আপডেট সময় : ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২