ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পুতিনের অর্থোডক্স ক্রিসমাস যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের প্রত্যাখ্যান

  • আপডেট সময় : ০৩:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ইউক্রেন প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, অধিকৃত ভূখণ্ড থেকে রুশ বাহিনী প্রত্যহার না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।

ক্রেমলিন এর আগে জানিয়েছিল যে রুশ অর্থোডক্স চার্চের প্রধান মস্কোর প্যাট্রিয়াচ কিরিলের ক্রিসমাস যুদ্ধবিরতির আহ্বান জানানোর পর পুতিন শুক্রবার মধ্যরাত থেকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন।

পুতিন তার নির্দেশে বলেছিলেন, বাস্তবতা হলো, অর্থোডক্স ধর্মে বিশ্বাসী বিপুলসংখ্যক নাগরিক সংঘাতময় এলাকায় থাকায় আমরা ক্রিসমাসের প্রাক্কালে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ডনবাসে আমাদের অগ্রযাত্রা থামাতে এবং আরো সরঞ্জাম নিয়ে আসার জন্য রাশিয়া যুদ্ধবিরতিকে ব্যবহার করতে চায়।’

ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা রুশ যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেন, রাশিয়া যদি ইউক্রেনের অধিকৃত ভূমি থেকে প্রত্যাহার করে নেয়, তবেই কেবল যুদ্ধবিরতি হতে পারে।

আর পুতিনের যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি আসলে তার যুদ্ধচেষ্টা থেকে একটু দম ফেলার সুযোগ নেয়ার প্রয়াস।

বাইডেন বলেন, ‘তিনি (পুতিন) ২৫ ডিসেম্বর ও নববর্ষের দিনে হাসপাতালে, নার্সারি ও চার্চে বোমা ফেলতে প্রস্তুত ছিলেন। আমি মনে করি, তিনি কিছু অক্সিজেন পাওয়ার চেষ্টা করছেন।’

রুশ অর্থোডক্স চার্চ হলো ইস্টার্ন অর্থোডক্স কমিউনের বৃহত্তম। রাশিয়া ও এর আশপাশের এলাকায় এই ধর্মাবলম্ব প্রায় ১০ কোটি অনুসারী রয়েছে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুতিনের অর্থোডক্স ক্রিসমাস যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের প্রত্যাখ্যান

আপডেট সময় : ০৩:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩