ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

প্রখ্যাত সাংবাদিক আবদুর রহমান খান আর নেই

  • আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রখ্যাত সাংবাদিক আবদুর রহমান খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার দিবাগত রাত ২.৩০টায় তিনি ইন্তেকাল করেছেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

আবদুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, সাপ্তাহিক হলিউডেসহ দেশের বিভিন্ন সংবাদপত্রে কৃতিত্বের সাথে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

আবদুর রহমান খানের জন্ম ১৯৫২ সালের ৩০ নভেম্বর বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়ায়। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী আবদুর রহমান খান ১৯৮৩ সালে বাংলাদেশ টাইমস দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রধান প্রতিবেদক ছিলেন।

বিগত বিএনপি সরকারের সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কবি আবদুর রহমান খান জাতীয় প্রেসক্লাবে কবিদের সংগঠন ‘কবিতাপত্রের’ সভাপতি ছিলেন।
তিনি তিন সন্তানের জনক। স্ত্রী লুৎফর নাহার কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রখ্যাত সাংবাদিক আবদুর রহমান খান আর নেই

আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২