ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হবে না

  • আপডেট সময় : ১২:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য শরণার্থীদের প্রত্যাবাসন অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের (ল) সহযোগিতায় ২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গাদের সবচেয়ে বড় প্রস্থানের পঞ্চম বার্ষিকী উপলক্ষে ‘রোহিঙ্গা সমস্যা: প্রত্যাবাসনের সম্ভাবনা’ শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে।

সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো: মুস্তাফিজুর রহমান তার সূচনা বক্তব্যে বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্ননকে ত্বরান্বিত করবে।

রাষ্ট্রদূত বলেন, জাতিসঙ্ঘ ও অন্য দেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে অর্থপূর্ণ সংলাপে নিয়োজিত হতে পারে। বাংলাদেশ এই বিষয়ে একটি সমাধান খুঁজতে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সেমিনারে বক্তারা নাগরিক হিসেবে তাদের অধিকার পুনরুদ্ধার এবং সকল বৈষম্যমূলক আইন বাতিলের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযোগী পরিবেশ তৈরির ওপর জোর দেন।

তারা বলেন, মিয়ানমারের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতে চলমান সব মামলার দ্রুত নিষ্পত্তি রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনে সাহায্য করবে।

আইনের প্রধান আন্তোনিয়া মালভেই সভাপতিত্বে ভার্চুয়াল সেমিনারে আরো বক্তব্য দেন এশিয়া জাস্টিস কোয়ালিসন সচিবালয়ের প্রধান প্রিয়া পিল্লাই, জাতিসঙ্ঘে মিয়ানমার সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের প্রধান নিকোলাস কৌমজিয়ান, দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর বঙ্গবন্ধু চেয়ার শহীদুল হক এবং রোহিঙ্গা এক্টিভিস্ট ইয়াসমিন উল্লাহ প্রমুখ।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হবে না

আপডেট সময় : ১২:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২