ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

প্রথমবারের মত চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

  • আপডেট সময় : ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 86
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

টেস্ট ইতিহাসে প্রথমবারের মত চার ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

১৯৪৬ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এক সিরিজে তিন ম্যাচের বেশি কখনও খেলেনি তারা। অবশেষে চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অসিরা।

২০২৬-২৭ গ্রীষ্মে পুরুষ ও নারী দলের বিপক্ষে তিন ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

পার্থে ৯ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট এবং ২৬ ডিসেম্বর থেকে মেলবের্নে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে দু’দল।

সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে ২০২৭ সালের ৪ জানুয়ারি।

এর আগে ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথমবারের মত চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

আপডেট সময় : ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬